প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ২:৩৫ পিএম

কুষ্টিয়ায় শুধুমাত্র মৌলিক গান নিয়ে সংগীত সন্ধ্যা সাধারণত দেখা যায় না। সংগীত বিষয়ক একমাত্র ক্লাব জীবক শিল্পধাম আয়োজন করে ব্যতিক্রমী সঙ্গীতানুষ্ঠান। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হল মৌলিক গানের ‘সান্ধ্য সঙ্গীতাসর’।

এতে হল ভর্তি বোদ্ধা শ্রোতাদের সুরের মুগ্ধতায় মোহিত হতে দেখা যায়। গানের কথাগুলো যেমন হৃদয় ছোঁয়া, তেমনি রাগাশ্রিত সুরও ছিল চমৎকারভাবে শ্রোতাদের বিমোহিত করার মতো।

এক ঝাঁক গীতিকারের দ্যুতিছড়ানো কথা ও হৃদয়স্পর্শী সুরে মৌলিক গানের এ আয়োজনে সংগীত পরিবেশন করেন সুরকার ও শিল্পী তারিফ হোসেন।

জীবক শিল্পধাম এর পরিচালক আসলাম হোসেনের সভাপতিত্বে সংগীত সন্ধ্যায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি অশোক সাহা ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রবীন্দ্র শিল্পী ড. সরওয়ার মুর্শেদ রতন, পরিবেশবীদ গৌতম কুমার রায়, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক অজয় মৈত্র প্রমুখ।

ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রবীন্দ্র শিল্পী ড. সরওয়ার মুর্শেদ রতন বলেন, আমরা কাশবন দেখে শরতে মুগ্ধ হয়ে যায় কিন্তু এটা শিল্প নয়, শিল্প তাকেই বলে যে সুর্যাস্তের ছবি আঁকে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চমৎকার করে লিখেছেন আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা’ ঠিক তেমনি গীতিকার এবং সুরকারদের মাধুরি মিশিয়ে রচিত গান গেয়ে শিল্পী অনন্য সৃষ্টি করে। সুর এক অপুর্ব নিসর্গীয় ব্যাপার। আজকের অনন্য অনুষ্ঠান মৌলিক গানের আসর।

আমার বয়স ৫৯ পেরিয়েছে, এই বয়সে কুষ্টিয়ায় মৌলিক গানের আয়োজন তেমন একটা দেখিনি। শিল্প একটা মহৎ উল্লেখ করে তিনি বলেন, ভালো সুরকার হওয়া কঠিন, তবে গীতিকার, সুরকার এবং আজকের আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

সান্ধ্য সঙ্গীতাসর-এ গীতিকার ছিলেন হোসনে আরা সুলতান, আমীর আজম খান, গৌতম কুমার রায়, তারিফ হোসেন, অলোক মজুমদার, অজয় মৈত্র বি এম তৌহিদুল ইসলাম, সাফিনা আঞ্জুম জনি ও সোনিয়া রহমান।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...