প্রকাশিত: মার্চ ২৯, ২০২১ ৮:১৮ পিএম

নেপালে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে হেরেছে বাংলাদেশ। স্বাগতিক নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হার মানে জেমি ডে’র শিষ্যরা।

সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় নেপাল-বাংলাদেশ। তবে ম্যাচের প্রথমার্ধে নিজেদের নিয়ন্ত্রণে রেখে ২-০ গোলে এগিয়ে যায় নেপাল।

ম্যাচে ১৮তম মিনিটে কর্নার থেকে লিড নেয় নেপাল। দলটির মিডফিল্ডার সংযোগ রায়ের জোরালো শট মানিক মোল্লার পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেয়।

পরে ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেপাল। রনজিত ধিমালের পাস সংযোগ নিখুঁত টোকায় বাড়িয়ে দেন বিশাল রায়ের উদ্দেশে।

সেখানে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় কয়েকটি আক্রমণও চালায় সফরকারীরা। অবশেষে ৮৩তম মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে সুফিল হেডে একটি গোল শোধ করেন।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...