
রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
নিহতদের চারজনই পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, আজ বেলা ১২টা ১৭ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে। পরে আমাদের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, হোটেল ভবনটি ছয়তলা ছিল কিন্তু আগুন লাগে দুই তালায়। আগুন নিয়ন্ত্রণের পর আমাদের তল্লাশি দল হোটেলের ভেতরে চারজনের মরদেহ পায়। সব মরদেহ পাওয়া যায় ছয়তলায়। ছয় তালার বাথরুমের ভেতরের তিনটি সিঁড়ির গোড়ায় মরদেহ গুলা পাওয়া যায়। সিঁড়ির দরজার তালা মারা ছিল। নিহতরা সবাই পুরুষ। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বিএইচ
- ১যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ২ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা ২৭ জুলাই
- ৩এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৪দর বৃদ্ধির কারণ জানে না ফরচুন সুজ
- ৫সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
- ৬ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮পেলেকে ছাড়িয়ে ওলিসের বিশ্বরেকর্ড
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করল ইরান
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন





পাঠকের মতামত