
যুক্তরাষ্ট্র সমঝোতার সব শর্ত ও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ বাস্তবায়ন স্থগিত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, ওয়াশিংটনের ধারাবাহিক সামরিক হামলার কারণেই তেহরান এই সমঝোতা স্মারকের প্রতি নিজের সমস্ত দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি স্থগিত করতে বাধ্য হয়েছে।
ইরানের সংবাদমাধ্যম ফার্সের প্রতিবেদনের বরাতে আল জাজিরার এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ‘ইসলামাবাদ সমঝোতার আওতায় নিজেদের দেওয়া সব প্রতিশ্রুতি ও আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা কার্যত এই সমঝোতাটিকে আগেই স্থগিত করে দিয়েছিল।’
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের এমন একতরফা ও যুদ্ধংদেহী আচরণের জবাবে ইরানও এখন থেকে নিজেদের সমস্ত প্রতিশ্রুতি ও সমঝোতা বাস্তবায়ন পুরোপুরি স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে সমঝোতার মূল কাঠামো আর কার্যকর নেই উল্লেখ করে তিনি বলেন, তেহরান এখন আর ওই সমঝোতার কোনো ধারা বাস্তবায়ন করবে না এবং দেশ এখন সম্পূর্ণভাবে নিজেদের প্রতিরক্ষায় নিয়োজিত রয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা বারবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন। তবে এবারই প্রথমবারের মতো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ও আন্তর্জাতিকভাবে জানানো হলো যে এই দ্বিপক্ষীয় সমঝোতাটি আর কার্যকর নেই এবং সব ধরনের প্রতিশ্রুতি স্থগিত করা হয়েছে।
বিএইচ
- ১বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ২বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৩রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৪ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৫চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৬গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৭ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৮৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৯ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ১০দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৫মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৬চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৭পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৮রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ১০সূচকের বড় পতনে কমেছে লেনদেনও





পাঠকের মতামত