
মৌসুম অনুযায়ী সারা বছরই চর চান্দিয়ার কৃষক একরাম বাণিজ্যিকভাবে নিজের জমিতে বাঁধাকপি, ঢেঁড়শ, পেয়াজ, মরিচ, ভুট্টাসহ নানা ধরনের সবজি আবাদ করছেন। তবে তিনি এক এক সময় নতুন নতুন জাতের সবজি চাষে এলাকায় নতুন দিগন্ত সৃষ্টি করছেন। প্রথমবারের মতো সুমি জাতের ঢেঁড়স চাষ করেছেন তিনি। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের পাশাপাশি জৈব সার প্রয়োগের মাধ্যমে সুমি জাতের ঢেঁড়স চাষ শুরু করছেন।
ঢেঁড়স চাষে খরচ কম হওয়ায় তিন গুন লাভের আশা করছেন কৃষক একরামুল হক। স্থানীয় বাজারে এর ভালো চাহিদা থাকায় ও বিক্রিতে ভালো দাম পাওয়ায় তিনি বেজায় খুশি। কৃষক একরামুল হক সোনাগাজী চর চান্দিয়া ইউনিয়নের কলাবাগান এলাকার সাঈদ উল্যাহর ছেলে।
রোববার সরজমিনে দেখা যায়, কৃষক একরামুল হক জমি থেকে ঢেঁড়স তুলে এনে বাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন এবার তার নিজস্ব ৭৩ শতক জমিতে সুমি জাতের ঢেঁড়স চাষ করেছেন। এতে প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। চারা লাগানোর ৭৫ থেকে ৮০ দিনের মাথায় গাছে ফলন আসতে শুরু করে । বাজারে ঢেঁড়সের কেজি ৭০-৯০ টাকা দরে এর মধ্যে প্রায় ২ লক্ষ টাকার বিক্রি করেছেন। প্রতি সপ্তাহে ২ বার ঢেঁড়স তোলে বাজারে বিক্রি করেন। জমিতে আরো যে ফলন রয়েছে তাতে ৪০ হাজারের মত আরো ব্যায় হবে। বিক্রিও করা যাবে আরো প্রায় ২ লক্ষ টাকার মত।
একরাম বলেন,উপজেলা কৃষি অফিসের সহযোগিতার কারণে ঢেঁড়স চাষ করে লাভবান হয়েছেন। এভাবে সহযোগিতা পেলে আগামীতে ঢেঁড়স চাষ আরো বাড়াবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর প্রায় ৫০ হেক্টর জমিতে ঢেঁড়স চাষ হয়েছে। আগামীতে ঢেঁড়স চাষ আরো বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করণ সহ উপজেলা কৃষি অফিস থেকে সকল প্রকার পরামর্শ সহযোগিতা দেওয়া হবে। এবার ঢেঁড়সের ফলন ভাল হওয়ায় ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন বাজারে কৃষক বাজার জাত করছে।
সোনাগাজীর উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ বলেন, ব্যানিজিকভাবে ঢেড়শ চাষে সফল্যে পাচ্ছেন সোনাগাজীর কৃষক৷ সোনাগাজীর চরাঞ্চলের মাটি ও আবহাওয়া ঢেঁড়স চাষ উপযোগী হওয়ায় সুমি ও সুমি সুপার জাতের ঢেঁড়শ চাষে আগ্রহ বাড়ছে চাষীদের। খাটো জাতের এই ঢেঁড়স গাছ হতে মাস খানেকের মধ্যেই ফলন তোলা যায়। উপজেলা কৃষি অফিস সোনাগাজী ঢেঁড়স চাষে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে।
এম জি
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত