
এতদিন কয়েকটি দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি (তরলিকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করত সরকার। দীর্ঘমেয়াদি চুক্তির মধ্যমে আমদানি করায় এক্ষেত্রে দরকষাকষির তেমন সুযোগ ছিল না। তবে এবার প্রথমবারের মতো স্পট মার্কেট তথা খোলাবাজার থেকে এলএনজি আমদানির একটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
ফলে সাশ্রয়ী মূল্যে এলএনজি আমদানি সম্ভব হবে বলে মনে করছে সরকার। ০২ সেপ্টেম্বর জুম অ্যাপের মাধ্যমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় পেট্রোবাংলা সিঙ্গাপুরের ভাইটোল এশিয়া পেট্রোলিয়াম লিমিটেডের কাছ থেকে ৩৪ লাখ ৪৯ হাজার ২০০ এমএমবিটিই এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ হবে ১৩২ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা এবারই প্রথম স্পট মার্কেট থেকে এলএনজি কিনছি। এর আগে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে লংটার্ম চুক্তির মাধ্যমে কিনতাম। কিন্তু এবারই প্রথম স্পট মার্কেটে গেলাম। এটা নতুন একটা ইউন্ডো আমাদের জন্য খোলা হলো। আমি মনে করি এখান থেকে সব সময় কম্পিটিটিভ প্রাইসে (প্রতিযোগিতামূলক মূল্য) এলএনজি ক্রয় করতে পারব।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের জন্য সরকার এলএনজি আমদানি শুরু করেছে। বর্তমানে কাতার গ্যাস এবং ওমান ট্রেডিং ইন্টারন্যাশনালের সঙ্গে দুটি দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে এলএনজি আমদানি করা হচ্ছে। তবে বছরের বিভিন্ন সময় এলএনজির দাম কমে যায়।
এছাড়া বছরের কোনও সময়ে গ্যাসের চাহিদা কমে গেলেও দীর্ঘমেয়াদি চুক্তি অনুযায়ী এলএনজি না নিলেও মূল্য পরিশোধ করতে হয়। এসব সমস্যার সমাধান করতে এলএনজি আমদানিকারক দেশগুলো প্রয়োজনের কম-বেশি ২৫ ভাগ এলএনজি স্পট মার্কেট থেকে কেনে। এ বিবেচনায় জ্বালানি বিভাগও দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত নেয়।
- ১জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি
- ২জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
- ৩বর্ণাঢ্য আয়োজনে ইবিতে জুলাই আন্দোলনের ২য় বার্ষিকী পালন
- ৪ওমোডা-জাইকু গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- ৫চাঁদপুর-রায়পুর সড়কে এপ্রোচ ধস, দ্রুত সংস্কার শুরু সওজের
- ৬নতুন বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী
- ৭কুড়িগ্রামে নানা কর্মসূচিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
- ৮কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৯কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ১০যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৬মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৭বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৮সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৯আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ১০বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার





পাঠকের মতামত