
মোবাইল, কম্পিউটারের মতো অনেক ইলেকট্রনিক পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর হবে না। চীনা পণ্যে যে উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে, তাও ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রল।
যতদিন গড়াচ্ছে ততই একে অপরের ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপ করে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ চীনের আমদানি পণ্যে ১৪৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে এই নতুন শুল্ক কার্যকর হবে না স্মার্টফোন, কম্পিউটার, সেমিকন্ডাক্টর, সোলার সেল কিংবা মেমোরি কার্ডের মতো ইলেকট্রনিক পণ্যে।
স্থানীয় সময় শুক্রবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকাংশ দেশের জন্য ইলেকট্রনিক পণ্য শুল্কমুক্ত থাকবে। ফলে চীনে তৈরি আইফোন কিংবা স্যামসাংয়ের ফোনের দাম বাড়বে না, যা প্রযুক্তি বাজারের জন্য বড় স্বস্তির খবর।
বিশ্বের সব দেশের ওপর শুল্কারোপ ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ৯০ দিনে ৯০টি চুক্তি করতে চায় ট্রাম্প প্রশাসন। বাণিজ্য চুক্তির এই আলোচনায় ট্রাম্পই প্রধান আলোচক হবেন বলে জানিয়েছেন তার বাণিজ্য উপেদেষ্টা পিটার নাভারো।
সমালোচকরা বলছেন, এত অল্প সময়ে এতগুলো চুক্তি বাস্তবায়ন প্রায় অসম্ভব। অতীতের অভিজ্ঞতা বলছে, ট্রাম্পের প্রথম মেয়াদে দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি ছোট চুক্তিতে সময় লেগেছিল ৮ মাস, আর কানাডা-মেক্সিকোর সঙ্গে চুক্তি করতে সময় লেগেছিল দুই বছরেরও বেশি।
এদিকে, সিএনএন এর এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অনেক পুরানো মিত্র দেশ এখন ট্রাম্প প্রশাসনের আচরণে ক্ষুব্ধ। ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে বলেন, চীনকে মোকাবিলায় জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, এমনকি ভিয়েতনামের সঙ্গেও শিগগিরই আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে আরও বলা হয়, দিনের পর দিন অপমান আর একের পর এক শুল্কারোপের পর তার অনুরোধে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আগ্রহ হারাচ্ছে অনেক দেশ।
বিএইচ
- ১পানি পানের সঠিক নিয়ম জেনে নিন
- ২কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ৩বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ
- ৪ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৫শৈলকুপা নিয়ে বিভেদ নয়, সিদ্ধান্ত হবে ঐকমত্যে: আইনমন্ত্রী
- ৬গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- ৭বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ৮সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৯অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ১০ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান





পাঠকের মতামত