
পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন।
তিনি জানান, বন্ডটির বৈশিষ্ট্য হলো নন-কনভার্টেবল (অরূপান্তরযোগ্য), পূর্ণ অবসায়নযোগ্য, অনিরাপদ, অতালিকাভুক্ত এবং মুদারাবা সাবঅর্ডিনেটেড।
বন্ডটি স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তি, কর্পোরেট হাউস, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক এবং বিদেশি ব্যক্তি, কর্পোরেট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অন্যান্য সংস্থাসহ অনিবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে। বন্ডটির অভিহিত মূল্য ৫ লাখ টাকা।
বন্ড ইন্স্যুর মাধ্যমে উত্তোলন করা টাকা দিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক টায়ার-২ ক্যাপিটাল বেস শক্তিশালী করবে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। আর লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিডেট।
- ১নতুন বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী
- ২কুড়িগ্রামে নানা কর্মসূচিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৫যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৭কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৮২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০উষ্ণমণ্ডলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলে জীববৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকি বেশি
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৫শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৬মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৭মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৮বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৯বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ১০সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের





পাঠকের মতামত