
অসময়ে ধান উৎপাদনে উৎসাহিত করতে সোনাগাজী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১ মৌসুমে উপশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা সার এবং বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ। উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মজির উদ্দিন চৌধুরী, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আজিজ উল্যাহ, প্রতাপ নাথ, মাহমুদ আলম টিপু, আশ্রাফ হোসেন পাটোয়ারী, আবদুর রহিম, মোতাহের হোসেন, আজমির হোসেন, মেহেদী হাসান, নাঈমুল ইসলাম, আরিফুল ইসলাম, নাজনিন সুলতানা, মোঃ হানিফ, নিপা রাণী ভৌমিক প্রমুখ ।
উপজেলা কৃষি অফিসার জানান, এবারে আউশ প্রণোদনায় সোনাগাজী উপজেলার ২ হাজার ১ শ ৭০ জন কৃষকের মধ্যে প্রত্যেককে উন্নত জাতের ব্রি ধান ৪৮, বীণা ১৯ ও ২১ জাতের ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।
আউশ ধান মূলত বোরো ধান কাটার পর এবং আমন ধান রোপণের পর মাঝখানের সময়টাতে চাষ করা হয়। এই সময়টা কৃষকরা যাতে ধান চাষে উৎসাহিত হয় তাই সরকার আউশ প্রণোদনা দিয়ে আসছে।
এনজে
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ১০রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ





পাঠকের মতামত