
করোনাভাইরাসের সংক্রমণ আবারও দ্রুত বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকে সারাদেশে ‘লকডাউন’ দিয়েছে সরকার। এদিকে, এমন পরিস্থিতির কারণে চলমান মেয়েদের প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, তৃতীয় বিভাগ ফুটবলসহ অন্যান্য প্রতিযোগিতাগুলো স্থাগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্থগিতাদেশ কার্যকর হবে আগামীকাল থেকে।
রোববার (৪ এপ্রিল) বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন, লকডাউন শেষ হওয়ার ন্যুনতম এক সপ্তাহ পর পুনরায় শুরু হবে খেলাগুলো। তিনি বলেন, ‘চলমান পরিস্থিতিতে আমরা আগামীকাল থেকে তৃতীয় বিভাগ ফুটবল লিগ, মহিলা ফুটবল স্থগিত রাখছি। লক ডাউন শেষ হওয়ার ন্যুনতম এক সপ্তাহ পর লিগগুলো পুনরায় শুরু হবে। আমরা সংশ্লিষ্ট ক্লাবগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে, লকডাউন বা এই পরিস্থিতি শেষ হওয়ার সাত দিন পর খেলা মাঠে গড়াবে।’
কদিন আগে শেষ হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের প্রথম ধাপের খেলা। দ্বিতীয়ধাপের খেলা শুরু হওয়ার কথা ছিল ৯ এপ্রিল। এ মুহূর্তে মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবল, তৃতীয় বিভাগ ফুটবল সঙ্গে প্রিমিয়ার লিগের দলবদলও চলছে।
করোনার কারণে গত মার্চেও স্থগিত হয়ে গিয়েছিল দেশের ফুটবল। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত নভেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে দেশে আন্তর্জাতিক ফুটবল ফিরেছিল। কদিন আগে নেপালে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলে এলো বাংলাদেশ দল।
- ১প্রথমবারের মতো পর্তুগালে রেনাটার ওষুধ রপ্তানি
- ২সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৩ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৪চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ৫ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের পিঠের চামড়া তুলে ফেলবো: শিবির সভাপতি ইবি শাখা
- ৬গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কয়রায় জামায়াতে ইসলামীর দোয়া ও গণমিছিল
- ৭যমুনায় গোসলে নেমে নিখোঁজ অপর ছাত্রের লাশ উদ্ধার
- ৮ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ৫৭ জন গ্রেফতার
- ৯গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
- ১০দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত