
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট। যা অধিকাংশ মানুষের কাছে গুগল পে নামে পরিচিত। সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসা-র সহযোগিতায় এই সেবা চালু করেছে।
এখন থেকে সিটি ব্যাংকের মাস্টারকার্ড বা ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করে এনএফসি সক্ষম পস টার্মিনালে স্মার্টফোন স্পর্শ করে লেনদেন করতে পারবেন। এতে লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন।
ঢাকার ওয়েস্টিন হোটেলে ২৪ জুন এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।
এই বিষয়ে গভর্নর বলেন, নগদবিহীন সমাজ গড়তে গুগল পে’র মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ।
সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, এখন থেকে মানিব্যাগ নয়, স্মার্টফোনই হবে লেনদেনের মাধ্যম। এটি বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়।
এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা বিমান টিকিট, শপিং, সিনেমা, রেস্টুরেন্ট ও দৈনন্দিন লেনদেন সহজেই সারতে পারবেন ফোনের মাধ্যমে। এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল অর্থনীতির প্রসারে বড় ভূমিকা রাখবে।
বিএইচ
- ১সাত বছরের শিশুকে ধর্ষণ, বিচার দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
- ২সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ৩এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৪কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
- ৭বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা
- ৮ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- ১০কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
- ৯বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ১০শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল





পাঠকের মতামত