প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫ ৩:৫৬ পিএম , আপডেট: জুলাই ২৩, ২০২৫ ৪:০৬ পিএম

স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের ব্র্যাক কর্তৃক আয়োজিত মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রভাব কমানোর জন্য মশার উৎপত্তিস্থল দূরীকরণ এবং কমিউনিটির মানুষের মাঝে মশাবাহিত রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য সোনাগাজী পৌর শহরে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সোনাগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্লিনিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।

নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে অংশগ্রহণকারীরা মাস্ক পরে হাতে ঝাড়ু ও অন্যান্য সরঞ্জাম নিয়ে পৌর এলাকার চুনীগাজী রোড, মেইন রোড, সোনাগাজী বড় মসজিদ ও ঈদগাহ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হক, জেলা ব্যবস্থাপক, টিবি কন্ট্রোল প্রোগ্রাম ও বিএইচপি মোঃ শফিকুল ইসলাম, ব্র্যকের ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার, টিবি কন্ট্রোল প্রোগ্রাম জেমস সরেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আদালত পুকুরপাড়ের সরকারি জায়গা লিজ দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ...

শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী

শারীরিক প্রতিবন্ধকতা ও আর্থিক সংকটকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকার ...