
ফিফা র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার (৭ আগস্ট) হালনাগাদ করা র্যাংকিংয়ে তথ্য জানা গেছে।
এর আগে সর্বশেষ গেল ১২ জুনে করা র্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম স্থানে। হালনাগাদ করা র্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েরা রয়েছে ১০৪তম স্থানে। এবারই প্রথম র্যাংকিংয়ে এতটা উন্নতি করলো আফঈদা খন্দকাররা।
হালনাগাদ র্যাংকিংয়ে সবচেয়ে উন্নতি হয়েছে বাংলাদেশরই। আর কোনো দেশ এত বেশি ধাপ এগোতে পারেনি।
তবে আশা করা হচ্ছিলো, বাংলাদেশের মেয়েরা র্যাংকিংয়ে সেরা ১০০ দলের ভেতরে ঢুকতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। পাশাপাশি দেখার ছিল, র্যাংকিংয়ে ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে জায়গা পাওয়া দলগুলোর কোনো একটিকে পেছনে ফেলতে পারে কিনা বাংলাদেশ। সেটিও হয়নি।
এতদিন ২০২৬ সালের এশিয়ান কাপে যে ১২টি দল খেলবে, তাদের মধ্যে র্যাংকিংয়ে সবার নিচে ছিল বাংলাদেশ। হালনাগাদ র্যাংকিংয়েও নিচেই থাকলো আফঈদারা।
নতুন র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে এবারের নারী ইউরোর রানার্সআপ দল স্পেন। আগের র্যাংকিংয়ে শীর্ষ থাকা যুক্তরাষ্ট্র নেমে গেছে দুই নম্বরে।
তিন ধাপ এগিয়ে সুইডেন রয়েছে তৃতীয়স্থানে। ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে চারে। দুই ধাপ অবনতি হয়ে পাঁচে নেমে গেছে জার্মানি। এছাড়া তিন ধাপ পিছিয়ে শীর্ষ পাঁচ থেকে সরে ৭ নম্বরে চলে গেছে নারী কোপার চ্যাম্পিয়ন ব্রাজিল।
বিএইচ
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ১০সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত