
কাল অম্লমধুর একটা রাত কাটল নেইমারের। গত বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে শিরোপা জেতা হয়নি। কাল তার একটা প্রতিরোধ নিতে পেরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। শেষ আটের প্রথম লেগে বায়ার্নকে কাল তাদের মাঠেই ৩-২ ব্যবধানে হারিয়েছে পিএসজি, আর কিলিয়ান এমবাপের সঙ্গে কালকের ম্যাচের নায়ক নেইমার। দুর্দান্ত ফুটবল খেলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে একই রাতে একটা দুঃসংবাদও পেলেন। ফরাসি লিগ ওয়ানের দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন নেইমার।
গত শনিবার লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে বদলি হিসেবে নেমে লাল কার্ড দেখেছিলেন নেইমার। পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচের শেষভাগে নেইমারকে ফাউল করে যাচ্ছিলেন লিলের পর্তুগিজ ডিফেন্ডার তিয়াগো জালো। একটা পর্যায়ে মেজাজ হারিয়ে তিয়াগোকে আঘাত করে বসেন নেইমার। যাতে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। পরে ড্রেসিংরুমের সামনে তিয়াগোর সঙ্গে তর্কে জড়াতে দেখা যায় নেইমারকে।
ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের (এলএফপি) শৃঙ্খলা কমিটি নেইমারকে মূলত তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এক ম্যাচের নিষেধাজ্ঞা আপাতত স্থগিত থাকবে।
লিগ ওয়ানে পিএসজি পরবর্তী দুই ম্যাচ খেলবে স্ত্রাসবুর্গ ও সেঁত এতিয়েনের বিপক্ষে। নিষেধাজ্ঞা পাওয়া নেইমার এই দুই ম্যাচে খেলতে পারবেন না।
উল্লেখ্য, এই মুহূর্তে ফরাসি লিগ ওয়ানের তিন নম্বরে আছে পিএসজি। ৩১ ম্যাচে নেইমার-এমবাপেদের পয়েন্ট ৬৩। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা লিলের পয়েন্ট ৬৬।
- ১জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ২কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৩ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
- ৫জুলাইয়ের বীরদের স্মরণে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
- ৬চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে শিবিরের ‘বিজয়ের দৌড়’
- ৭দেশের ১২ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ৮জবিতে ছাত্রদলের হামলার শিকার প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান কায়েস
- ৯শ্রীপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা
- ১০এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার ১
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৭৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৮মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৯সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ১০শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে





পাঠকের মতামত