
প্রবল বর্ষণের কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে ভারতের কাশ্মীর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজ্যের কিশতোয়ার জেলায় এই দুর্যোগে হঠাৎ নেমে আসা পানি ও কাদামাটির স্রোত ভাসিয়ে নিয়ে গেছে তীর্থযাত্রীদের। এ ঘটনায় এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ।
শুক্রবার (১৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রত্যক্ষদর্শীদের মতে, তীর্থযাত্রীরা মাচাইল মাতার মন্দিরে যাওয়ার আগে দুপুরের খাবারের জন্য চাসোতি গ্রামে জড়ো হয়েছিলেন, তখনই ভয়াবহ শব্দের সঙ্গে বন্যার পানি ও কাদামাটির ধস গ্রামটিকে গ্রাস করে। অনেকে চেনাব নদীতে পড়ে যান, কেউ আবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধারকর্মীরা দড়ি, শাবল ও অস্থায়ী সেতু ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, আরও ১০০–১৫০ জন ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকতে পারেন।
মাচাইল যাত্রা হলো হিমালয়ের উচ্চভূমির মাচাইল মাতার মন্দিরের প্রতি একটি জনপ্রিয় তীর্থযাত্রা। এই মাচাইল মাতা দেবী দুর্গার এক রূপ। তীর্থযাত্রীরা চাসোতি থেকে মন্দির পর্যন্ত হেঁটে যান। কারণ, সেখানে গাড়ির রাস্তা শেষ হয়।
এক সপ্তাহ আগেও হিমালয়ের উত্তরাখণ্ড রাজ্যে একটি সম্পূর্ণ গ্রাম ভেসে গেছে বন্যা ও ভূমিধসে।
এদিকে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে প্রায় দুই ঘণ্টার বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, প্রকৃতি আমাদের পরীক্ষা করছে। সাম্প্রতিক কয়েক দিনে আমাদের ভূমিধস, মেঘভাঙা বর্ষণ এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে।
এম জি
- ১এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ২বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৩যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৪শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৫জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৬খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৭একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৮হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৯শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৩চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি





পাঠকের মতামত