
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটির (IDS) আসন্ন নির্বাচন ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রকাশিত ১৬৭ জন ভোটারের তালিকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের (BCL) ১৩ জন সদস্যের নাম সরাসরি পদপ্রান্তে রয়েছে।
এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ সংগঠনের গঠনতন্ত্রে ছাত্রলীগের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও ভোটার হিসেবে তাদের অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট বিধান নেই।
আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিতব্য IDS নির্বাচনে যে সকল ছাত্রলীগের পদপ্রান্ত সদস্যের নাম ভোটার তালিকায় রয়েছে তারা হলেন: উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: দ্বাহাক তালুকদার, উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক: নাজমুল হাসান হৃদয়, উপ পাঠাগার বিষয়ক সম্পাদক: আল ইমরান, অর্থ বিষয়ক সম্পাদক: তৌফিক জামান, উপ-অর্থ বিষয়ক সম্পাদক: মো: ফিরোজ খান, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক: আশিস মন্ডল, উপ-ক্রীড়া সম্পাদক: আমানউল্লাহ পলক, উপ-আপ্যায়ন ও উন্নয়ন বিষয়ক সম্পাদক: অর্ণব চক্রবর্তী, সহ-সম্পাদক: আরিফুর ইসলাম রাহুল, ইভান আহম্মেদ সদস্য: মুরাদ মবিন নিবিড়, ফয়সাল আহমেদ রনি, জয় মন্ডল।
এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ডা. মেহেদী হাসান সিয়াম বলেন, আমাদের প্রিভিয়াস কমিটি একটা গঠনতন্ত্র করে দিয়েছে। ওখানে একটা নিয়ম আছে যে ছাত্রলীগের সাথে প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে যারা জড়িত তারা প্রার্থী হতে পারবে না। মানে কোনো একটা পদে দাঁড়াইতে পারবে না কিন্তু ভোটার হতে পারবে না। এরকম কোনো কিছু গঠনতন্ত্রে লেখা নেই।
তিনি আরও বলেন, কলেজ কর্তৃপক্ষ বা হাসপাতালের পরিচালক সহ প্রশাসনিক কোনো পক্ষও এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, যে কারণে তারা এটি এড়িয়ে গেছেন।
ডা. সিয়াম আরও জানান যে, তারা গঠনতন্ত্র অনুযায়ী কাজ করছেন এবং অনেকেই দাবি করেছেন যে এই সদস্যদের যেন ভোটের তালিকা থেকে বাদ দেওয়া না হয়। এটা ওদের ব্যাচ ডিসিশন। ওদের ব্যাচের মাঝখানে কারো এরকম কোন অভিযোগ নাই।
এম জি
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত