সাফ নারী অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
নেপালকে সহজে হারাল বাংলাদেশ

সাফ নারী অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। রোববার (২৪ আগস্ট) ভুটানের থিম্পুতে বাংলাদেশের মেয়েরা সহজেই ৩-০ গোলে হারিয়েছে নেপালকে। প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়েছিল। গোল করেছেন থুইনু মারমা, সুরভী আকন্দ প্রীতি ও রিয়া।
সুযোগের পর সুযোগ পাওয়ার পরও বাংলাদেশকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪১ মিনিট পর্যন্ত। এক সময় মনে হয়েছিল গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হতে পারে। তবে প্রথমার্ধের শেষ চার মিনিটে দুই গোল করে ম্যাচটি নিজেদের পক্ষে ঘুরিয়ে আনে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ প্রথম ম্যাচে ৩-১ গোলে ভুটানকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে ২-০ ব্যবধানে হেরে যায় ভারতের কাছে। শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে বাংলাদেশকে বাকি ম্যাচগুলো জিততে হবে। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বাংলাদেশ।
টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। চার দলের এই টুর্নামেন্ট হচ্ছে ডাবল লিগ ভিত্তিতে। বাংলাদেশের পরের তিন ম্যাচ ২৭ আগস্ট নেপালের বিপক্ষে, ২৯ আগস্ট ভুটানের বিপক্ষে এবং ৩১ আগস্ট ভারতের বিপক্ষে।
লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দেশ হবে চ্যাম্পিয়ন। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের মেয়েরা অনূর্ধ্ব-১৭ বিভাগ ছাড়া সবগুলোতেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে।
বিএইচ
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত