নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫ ১১:০৫ এএম

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপের আবেদন শুরু হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ধাপের আবেদন গ্রহণ চলবে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এরপর আর আবেদন গ্রহণ করা হবে কি না, তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তাই শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

রোববার একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী শেষ ধাপের অনলাইন আবেদন শুরু হয়েছে ৩১ আগস্ট সকাল ৯টা থেকে, যা চলবে ১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে গত ২৮ আগস্ট রাতে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, আবেদন করেও ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী কোনো কলেজে স্থান পাননি। তাদের মধ্যে এক হাজার ৪১৮ জন এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত। এর আগে ২০ আগস্ট প্রকাশিত প্রথম ধাপের ফলে কলেজ পাননি ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী, যাদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছিল ৫ হাজার ৭৬৫ জন।

ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপে আবেদন করা মোট শিক্ষার্থীর ৯৯ শতাংশ কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মাত্র ১ শতাংশ শিক্ষার্থী এখনো কলেজ পাননি। দেশের বৈধ কলেজগুলোর ৯৫ শতাংশেই শিক্ষার্থী ভর্তি হয়েছে, তবে বাকি ৫ শতাংশ কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এছাড়া প্রথম ধাপ শেষে মাইগ্রেশনে ৪৪ শতাংশ শিক্ষার্থী নতুন কলেজে স্থান পেলেও ৫৬ শতাংশ শিক্ষার্থী মাইগ্রেশন প্রক্রিয়ায় সফল হননি।

ভর্তি নীতিমালা অনুযায়ী এবারও তিন ধাপে আবেদন গ্রহণ শেষ হবে। নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির প্রক্রিয়া চলবে আগামী ৭-১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এর পরের দিন ১৫ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ...

ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ...

যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা

তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ...

যবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে নতুন মুখ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক এবং প্রচার, ...

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সুপারিশে জেলা প্রশাসকদের (ডিসি) দেওয়া ক্ষমতা বাতিল করেছে সরকার। এ ...

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখাতে হবে : ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ডিজিটাল প্রযুক্তিকে ভয় নয়, বরং নিরাপদ, দায়িত্বশীল ও ...