
বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ববিদ্যালয় ‘বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)’, কুমিল্লা এর ফল-২০২৫ সেশনের স্নাতক (সম্মান) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভর্তিপ্রার্থী শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় সকাল থেকেই বাইউস্ট ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। নির্ধারিত সময় সকাল দশটায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে সকাল এগারোটায় শেষ হয়। বাইউস্টের একাডেমিক ভবনের ৫ম তলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিজনেস, এবং বিজ্ঞান ও মানবিক অনুষদের অধীনে মোট ৬টি প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি, রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেঃ কর্ণেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অবঃ) এবং বিভিন্ন অনুষদের ডিনগণ ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে বাইউস্টের নিজস্ব পরিবহণের মাধ্যমে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আগত অভিভাবকদের জন্য বসার ও আপ্যায়নের সুব্যবস্থা করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাবকগণ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিসমূহ, লাইব্রেরি, ছাত্র-ছাত্রী হল, ক্যান্টিন, ডাইনিং হল ইত্যাদি পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষা শেষে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দকে একইভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবহণের মাধ্যমে কুমিল্লার বিভিন্ন স্থানে পৌঁছে দেয়া হয়।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, আগামী ০১ সেপ্টেম্বর ২০২৫ অপরাহ্নে ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশবোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামী ২ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বাইউস্টের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উক্ত সময়ে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
এম জি
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৪মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৫হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৬প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৭বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৮বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৯‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ১০কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত