
শেরপুর প্রতিনিধি
হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আজিজুর রহমান, ডা. মো. আবুল কাসেম, ডা. মো. হাফিজুর রহমান লাভলু, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. মো. জাহিদ আনোয়ার, ডা. মো. আব্দুর রাজ্জাক, ডা. মো. আব্দুর রহিম, ডা. মো. আশরাফুল আলম, ডা. মো. মাহমুদুল হক, ডা. মো. কামরুল হাসান প্রমুখ।
বিএমডিসি কর্তৃক হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসকগণ তাঁদের নিজস্ব আইন ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩’ মেনে চলবে, বিএমডিসির আইনে হোমিওপ্যাথিক চিকিৎসা চলবে না বলে জানান বক্তারা। হোমিওপ্যাথিক চিকিৎসকদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও শেরপুরের হোমিওপ্যাথিক চিকিৎসকরা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এম জি
- ১আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ২মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৩কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৪মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ
- ৫জিডিপির বাইরে থাকা পাঁচ খাতে বাড়ছে কর্মসংস্থান, উৎপাদন ও মূল্য সংযোজন
- ৬রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ৯ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
- ১০শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ১যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ২অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৫খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা
- ৬দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৭পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৮বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৯বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ১০রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ





পাঠকের মতামত