সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৫৪ পয়সা।
আর আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৩৯ পয়সা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুন।
এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ মে।

পাঠকের মতামত