
ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহনায় ছোট ফেনী নদীর ওপর মুছাপুর রেগুলেটর পুনঃনির্মাণের দাবিতে চট্টগ্রামস্থ সোনাগাজী সমিতি ফেনী জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক সাইফুল ইসলামের হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।
স্মারকলিপি তুলে দেন সোনাগাজী সমিতির সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল ও সাংগঠনিক সম্পাদক নুরুল আফছার তৌহিদ প্রমুখ।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ জুন ভারতের ছেড়ে দেওয়া বন্যার পানির প্রবল চাপে মুছাপুর রেগুলেটরটি নদীতে বিলীন হয়ে যায়। এতে ফেনী জেলার সোনাগাজী, দাগনভূঞা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারো মানুষের ঘরবাড়ি, সড়ক, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, পুল-কালভার্ট ভাঙনের কবলে পড়ে নদীতে হারিয়ে যায়।
এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর, চরহাজারী, চরপার্বতী, সোনাগাজী উপজেলার চরচান্দিয়া, চরদরবেশ, চরমজলিশপুর, নবাবপুর ও দাগনভূঞা উপজেলার কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ অব্যাহতভাবে নদীতে ভাঙছে। দ্রুত রেগুলেটরটি পুনঃনির্মাণ করা না হলে দুটি জেলার বৃহৎ এলাকা নদীতে তলিয়ে যাবে।
- ১ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ২চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ৩কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুন
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়
- ৬দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- ৭শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’ : চিফ প্রসিকিউটর
- ৮দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার
- ৯লেনদেনের শীর্ষে ফার ইস্ট নিটিং
- ১০আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৩বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৪নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৭গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৮আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৯শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ১০কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত