জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫ ৬:৫৮ পিএম

নড়াইলের কালিয়ার বড়দিয়া অঞ্চলের শিক্ষক ও কর্মচারীরা তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এসময় ৭৫% উৎসব ভাতা, ২০% বাড়িভাড়া ও ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা প্রদানসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা।

বড়দিয়া হাইস্কুলের শিক্ষক সিহাব খানের সঞ্চালনায় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্যা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য রাখেন। বক্তারা সরকারি শিক্ষকদের সঙ্গে বেতন বৈষম্যের অবসান দাবি করেন। অনুষ্ঠানে উদীচী বড়দিয়া শাখার সাধারণ সম্পাদক প্রবীর রায় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিধান চন্দ্র দাশ শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি জানান।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...