
গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়ে একদিনে অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যার পর পুনরায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল। সোমবার (২০ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার মধ্য ও দক্ষিণ গাজায় এই হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফ দাবি করেছে, হামাসের যোদ্ধারা রাফা এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায়, এতে দুই সেনা নিহত ও তিনজন আহত হয়। ওই ঘটনার জবাবেই বিমান হামলা চালানো হয় বলে জানায় তারা।
তবে হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইসরায়েলের দাবি ‘ভিত্তিহীন ও মিথ্যা’।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি এখন পর্যন্ত ৮০ বার লঙ্ঘন করেছে ইসরায়েল। এসব হামলায় ৯৭ জন নিহত ও ২৩০ জন আহত হয়েছে।
রবিবার মধ্য গাজার আল-জাওয়াইদা শহরে আইডিএফের বিমান হামলায় হামাসের কাসেম ব্রিগেডসের কমান্ডারসহ ছয় সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। একই দিন হামাস রেড ক্রসের মাধ্যমে দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করে।
নানা হামলা ও পাল্টা অভিযানের মধ্যেই নতুন করে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিল তেল আবিব। তবে এই ঘোষণার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত