
যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপের কাছে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সতর্ক করে বলেছেন, রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা হলে এর জবাব হবে “অত্যন্ত কঠোর”।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
প্রেসিডেন্ট পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা রাশিয়ার প্রতি “অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ”, যার “কিছু প্রভাব” পড়বে ঠিকই, তবে তা রাশিয়ার সামগ্রিক অর্থনৈতিক স্থিতি নষ্ট করতে পারবে না।
তিনি বলেন, রাশিয়ার জ্বালানি খাত এখনো শক্তিশালী অবস্থানে আছে। পুতিনের ভাষায়, “এটি নিঃসন্দেহে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার একটি প্রচেষ্টা। কিন্তু কোনো আত্মসম্মানবোধসম্পন্ন দেশ বা জনগণ কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না।”
এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকওইল–এর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর রাশিয়ার বিরুদ্ধে এটিই প্রথম মার্কিন নিষেধাজ্ঞা।
পুতিন বলেন, বিশ্ব জ্বালানি বাজারে ভারসাম্য নষ্ট হলে দাম বেড়ে যাবে, যা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর জন্য অস্বস্তিকর হবে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সরবরাহ করা কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে সীমাবদ্ধতা তুলে নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, তাদের দেশ ৩ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, “এটি পরিস্থিতি আরও উত্তপ্ত করার প্রচেষ্টা”। তিনি বলেন, “সংলাপ সব সময়ই মুখোমুখি সংঘাত বা যুদ্ধের চেয়ে ভালো। আমরা সব সময় সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে।”
তবে পুতিন সতর্ক করে বলেন, যদি ইউক্রেন যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায়, তাহলে তার জবাব হবে “অত্যন্ত শক্তিশালী, অভূতপূর্ব মাত্রার।”
- ১আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ২মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৩কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৪মতিঝিল মেট্রোরেল স্টেশনে বিকট বিস্ফোরণের শব্দ
- ৫জিডিপির বাইরে থাকা পাঁচ খাতে বাড়ছে কর্মসংস্থান, উৎপাদন ও মূল্য সংযোজন
- ৬রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ৯ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
- ১০শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ১যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ২অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৫খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা
- ৬দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৭পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৮বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৯বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ১০লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার





পাঠকের মতামত