ডেস্ক নিউজ
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫ ৯:৩৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্দিষ্ট হওয়ার পরই ঘোষণা করা হবে অমর একুশে বইমেলার তারিখ। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি দলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত বৈঠকে অমর একুশে বইমেলা-২০২৬ এর সময় নির্ধারণ নিয়ে সমিতির প্রস্তাবের ওপর আলোচনা হয় বলে বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসময় কয়েকটি সম্ভাব্য সময়ের প্রস্তাব দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। একইসঙ্গে রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। এর মধ্যে আসছে জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাবটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়। আগামী জাতীয় নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত হয় এ বৈঠকে।

উল্লেখ্য, অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রাখছে বলে এক বিবৃতিতে জানানো হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ...

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় ...

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের জন্য থাই বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ...

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম দেশটির প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হাসান রশীদের ...

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাই‌লেন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার ...