
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে অতি বিপন্ন প্রজাতির একটি চীনা বনরুই। তার আগে এর শরীরে বসানো হয়েছিল রেডিও ট্রান্সমিটার।
কোন প্রাণী তা চিনতে না পেরে গ্রামবাসী পিটিয়ে আহত করেছিল; সময়মত উদ্ধার না হলে হয়ত মরেই যেত। নতুন জীবন পাওয়ার পর তার ঠাঁই হয়েছে বনে। এখন বাংলাদেশে রেডিও ট্রান্সমিটার বসানো প্রথম চীনা বনরুই এটি।
এই বনরুইটিকে ঘিরে আশাবাদী হয়ে উঠেছেন প্রাণী সংরক্ষণবিদরা। তারা বলছেন, আগামী দেড় বছর এই রেডিও ট্রান্সমিটার থেকে বনরুই সম্পর্কে অনেক তথ্য জানা যাবে, যা এই প্রজাতির জীবনযাত্রা, সংখ্যা নির্ধারণ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জের সংরক্ষিত এলাকা লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয় অতি বিপন্ন প্রজাতির চীনা বনরুইটিকে। তার আগে এর শরীরে বসানো হয়েছে রেডিও ট্রান্সমিটার।
সীমান্তবর্তী পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে কমলগঞ্জের লাউয়াছড়ার দূরত্ব প্রায় সাড়ে পাঁচশ কিলোমিটার। ঘটনাচক্রে এই দীর্ঘপথ পাড়ি দিয়ে বনে ঠাঁই পেয়েছে বনরুইটি।
এর শরীরে বসানো রেডিও ট্রান্সমিটার জানান দেবে, বুনো পরিবেশে বনরুইটি কীভাবে অভিযোজন ঘটাচ্ছে আর কতটা পথ পাড়ি দিচ্ছে।
বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত বনরুই। বাংলাদেশে যে তিন প্রজাতির বনরুই পাওয়া যায়, তার মধ্যে একটি চীনা বনরুই।
গভীর জঙ্গলের বাসিন্দা আর নিশাচর হওয়ায় বনরুই সম্পর্কে এখনো অনেক তথ্যই অজানা।
বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের দু-একটি বনে খুব অল্পসংখ্যক বনরুই আছে বলে সংশ্লিষ্টদের ধারণা। উত্তরবঙ্গে মাঝে মাঝে যেসব বনরুই উদ্ধার হয়, বনবিভাগের ভাষ্যমতে যে সব বনরুই দেখা মিলে সেগুলো সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসে।
বিএইচ
- ১২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ৪চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ৫কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১
- ৬কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুন
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়
- ৮দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- ৯শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’ : চিফ প্রসিকিউটর
- ১০দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৪নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৫আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৬অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ৯খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ১০শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার





পাঠকের মতামত