প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১ ৩:৪৬ পিএম

ইনজুরির পর এবার কোভিড-১৯ পজিটিভ হয়েছে রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোসের। আজ রিয়াল মাদ্রিদ তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

রামোসকে ছাড়াই লিভারপুলের বিপক্ষে মাঠে নামতে হয়েছিল জিনেদিন জিদানের দলকে। আর ম্যাচের ঠিক ঘণ্টা কয়েক আগে জানা যায় দলের আরেক অধিনায়ক রাফায়েল ভারানও করোনায় আক্রান্ত। শেষ পর্যন্ত তাকেও দলের বাইরে রাখতে বাধ্য হন জিদান। তবে লিভারপুলকে ঘরের মাঠে ৩-১ গোলের ব্যবধানে হারাতে খুব বেশি বেগ পেতে হয়নি লস ব্ল্যাঙ্কোসদের।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারের প্রথম লেগের পর স্প্যানিশ লা লিগায় মৌসুমের শেষ এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল। আর এই ম্যাচেও খেলতে পারেননি রামোস। সেই সঙ্গে খেলতে পারবেন না লিভারপুলের মাঠে ফিরতে লেগের ম্যাচটিও। ইনজুরির কারণে আরও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে রামোসকে।

এবার মড়ার ওপর যেন খাঁড়ার ঘা! ইনজুরিতে থাকা অবস্থাতেই করোনা পজিটিভ রামোস। তবে স্প্যানিশ দৈনিকগুলো জানাচ্ছে এল ক্লাসিকোতে স্টেডিয়ামে উপস্থিত থাকলেও কোনো খেলোয়াড় তার সংস্পর্শে আসেননি।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...