
ময়মনসিংহে বুধবার ভোর সোয়া ৪টার দিকে জারিয়া লোকাল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রেনের কয়েকটি সিট পুড়ে গেছে।
দিকে নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন বাঘমারা রেলক্রসিংয়ের পাশে ওয়াশপিটে দাঁড় করানো ট্রেনে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে তিনি বলেন, জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছা করার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। ভোর সোয়া ৪টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন জ্বলছে দেখতে পেয়ে টহলরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে এর আগেই ট্রেনের ২৭-৩২ নম্বর সিট পুড়ে যায়।
ওসি মো. আক্তার হোসেন বলেন, সকাল ৬টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে ট্রেনটি রওনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম আমাদের বলেন, জায়গাটি এমনিতেই রাতে অনেক অন্ধকার থাকে। এই সুযোগে নাশকতার উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত অপকৌশলে গানপাউডার ও পেট্রোল দিয়ে ট্রেনে আগুন দেয়। এসময় আরএনবির তিন সদস্য কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক দুর্বৃত্তকে দেখতে পেয়ে ধাওয়া দেন। তবে অন্ধকার থাকায় তাকে ধরা সম্ভব হয়নি। পরে আরএনবি সদস্যরা নিজেদের পরিহিত জ্যাকেট খুলে তা পানিতে ভিজিয়ে আগুনের ওপর ঢেকে দেয় ও দ্রুত পানি ছিটিয়ে আগুন নেভান।
তিনি আরও বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নেভানোর পর দেখা যায়, একটি বগির কয়েকটি সিটের বেশকিছু অংশ পুড়ে গেছে ও অন্যান্য আরও কয়েকটি সিটে গান পাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখা হয়েছে। এগুলোতে পেট্রোল জাতীয় তরল পদার্থ ঢালা হয়েছিল, যেন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
এনজে
- ১শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে : ডা. জুবাইদা রহমান
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ৩শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখাতে হবে : ববি হাজ্জাজ
- ৪ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৫সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
- ৬বাংলাদেশ ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭শহীদ জিয়ার হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ১০দর পতনের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ
- ১গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ২চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৩‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ৪৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৫যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৬জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৭জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৮জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৯হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর
- ১০রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা ও করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে





পাঠকের মতামত