
পহেলা বৈশাখে সরকারি ছুটি থাকায় দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও করোনা প্রতিরোধী স্বাস্থ্যবিধি মেনে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার।
এসময় তিনি জানান, বাংলাদেশে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আর ১৫ এপ্রিল পুনরায় এ পথে আমদানি-রপ্তানি চালু হবে। এছাড়া বন্ধের মধ্যে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও শর্ত মেনে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
এদিকে, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বন্দরে পণ্যজটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে প্রায় সাড়ে ৩০০ থেকে ৪০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসে। বেনাপোল বন্দর থেকেও প্রায় ১৫০ থেকে ২০০টির মতো ট্রাক ভর্তি বিভিন্ন ধরনের পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। প্রতিদিন আমদানি পণ্য থেকে সরকার প্রায় ২০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে





পাঠকের মতামত