বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচিত ...

সারা বাংলাদেশের ন্যায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ফেনীর সোনাগাজীতে কর্মবিরতি পালন করছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা।
মঙ্গলবার সকাল ১১টায় ফেনীর সোনাগাজীতে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে পরিবার পরিকল্পনা দপ্তরের সামনে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা কর্মীরা বলেন, আমরা সারাদেশে ৩৩ হাজার ৭১০ জন কর্মরত রয়েছি। বিভিন্ন পদধারীরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। আমাদের একটাই দাবি নিয়োগবিধি-২০২৪ অতিদ্রুত বাস্তবায়ন চাই।
এনজে

পাঠকের মতামত