
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ (শ্রীপুর-গাজীপুর সদর উপজেলার একাংশ-সেনানিবাস এলাকা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা কৃষক দলের আহবায়ক এস এম আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর জেলা কৃষক দলের আহবায়ক এস এম আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্রীয় পর্যায়ে কঠোর যাচাই-বাছাই ও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্তের ভিত্তিতেই গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ-সেনানিবাস এলাকা) সংসদীয় আসনে তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির প্রথম যুগ্ন আহবায়ক।
তিনি আরো জানান, ডা: বাচ্চু এ আসনে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার খবরে সংসদীয় আসনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তিনি দীর্ঘদিন যাবত বিএনপি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
চূড়ান্ত মনোনয়ন পেয়ে দলের এ কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং ভোটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে পালন করবো এবং নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মকভাবে কাজ করবো।
তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনছার টেপিরবাড়ী গ্রামের মৃত সামছুদ্দিন আহমেদের ছেলে। ময়মনসিংহ মেডেকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণীত হয়ে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে বিএনপি রাজনীতিতে সক্রিয় হন। তিনি ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ডক্টর এসোসিয়েসন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি রাজপথে থেকে দলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে বিএনপির ঘোষিত বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রে গাজীপুর-৩ আসনের জন্য অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেন।
এনজে
- ১জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ২বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৩পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৪অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৫৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৬চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ৭এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৮মাসিক সম্মানি পাবে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় উপাসনালয়ের কর্মীরা : জনপ্রশাসন উপদেষ্টা
- ৯৫৫৬ কোটি টাকায় নির্মিত ২২০ আশ্রয়কেন্দ্রের কোনোটিই শতভাগ উপযোগী নয়
- ১০আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৬রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ১০কুষ্টিয়ার চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদন শিল্পে ৪০০ মানুষের কর্মসংস্থান





পাঠকের মতামত