জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ১০, ২০২৬ ২:১১ পিএম

পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমান হোসেন রিপনকে মোংলা পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

গত শুক্রবার (০৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে ওই পদে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকেই সংগঠন প্রেমী এ নেতার পদায়নে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা ফেসবুকে শুভকামনা পোস্ট দিতে থাকেন।

বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় বাগেরহাট জেলার মোংলা পৌর যুবদলের আহ্বায়ক মাহামুদ রিয়াদ যুবদল থেকে পদত্যাগ করে বিএনপিতে পদায়িত হওয়ায় মোংলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিপনকে স্ব স্ব ইউনিটের ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এ বিষয়ে ইমান হোসেন রিপন বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। দেশের স্বার্থে দলের যেকোনো নির্দেশনা মেনে চলি। বিএনপি দলকে আমার মনেপ্রাণে আঁকড়ে ধরেই বেঁচে আছি। দলের যেকোনো আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে যেতে পারলেই জীবন স্বার্থ। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...