
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির প্রকোপ যে বাড়ছে তা দৈনিক করোনা সংক্রমিত রোগী শনাক্তের দিকে তাকালেই বোঝা যায়। অথচ বেশিরভাগ দেশ বিধিনিষেধ তুলে নিয়ে সব স্বাভাবিক করে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, রোববার বিশ্বে একদিনে রেকর্ড সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন রোগী শনাক্ত হয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেয়া তথ্য অনুযায়ী, রোববার রেকর্ড সর্বোচ্চ সংক্রমণের দিকে সবচেয়ে বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন যথাক্রমে ভারত, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে। এ ছাড়া গতদিন বিশ্ব জুড়ে আরও ৫ হাজার ৫৩৭ জন রোগী মারা যাওয়ার পর ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা এখন ৯ লাখ ১৭ হাজার ৪১৭ জন।
ডব্লিউএইচও এর দেয়া তথ্য অনুযায়ী, রোববার ভারতে সর্বোচ্চ ৯৪ হাজার ৩৭২ জন কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ ছাড়া এরপর সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে যথাক্রমে ৪৫ হাজার ৫২৩ জন এবং ৪৩ হাজার ৭১৮ জন। এদিকে গতকাল বাংলাদেশে রোগী শনাক্তের হার কম ছিল।
গতদিনে ভারত এবং যুক্তরাষ্ট্র উভয় দেশেই করোনায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে ব্রাজিলে মৃত্যু হয়েছে ৮৭৪ জন কোভিড-১৯ রোগীর। বিশ্বে এর আগে দৈনিক রোগী শনাক্তের রেকর্ড ছিল গত ৬ সেপ্টেম্বর; ৩ লাখ ৬ হাজার ৮৫৭ জন। এ ছাড়া ১৭ এপ্রিল একদিনে সর্বোচ্চ ১২ হাজার ৪৩০ জনের মৃত্যু হয়।
গত এক মাস ধরে বিশ্বে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হচ্ছে প্রতিবেশী ভারতে। গত সপ্তাহে একদিনে ৯৭ হাজার ৫৭০ রোগী নিয়ে সংক্রমণের বিশ্বরেকর্ড হয় দেশটিতে। প্রাদুর্ভাব শুরুর পর এর আগে কোনো দেশে একদিনে এতজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। ভারতে এ সংখ্যা লাখ ছাড়াতে পারে বলেও শঙ্কা।
- ১সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ২কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৩সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৪কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ৫ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৬নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক
- ৭ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা
- ৮স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ৯দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ১০শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৭বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত