
মাগুরা জেলার শালিখা উপজেলার গজদুর্বা গ্রামের কলেজ ছাত্র টিটো মন্ডল হত্যার আসামিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নিহত টিটো মন্ডলের মা আরিফা বেগম অভিযোগ করেন, আমার ছেলেকে গ্রাম্য দলাদলি থেকে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ফাহিম মুসল্লি, রাতুল মোল্লা, সাব্বির মোল্লা, রেজওয়ান মোল্লা ও মনিরুল মোল্লা সহ ১১ জন মিলে পরিকল্পিত ভাবে পহেলা জানুয়ারি রাত ৯ টার দিকে ফোন দিয়ে ডেকে নিয়ে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
এ ঘটনায় শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ গত ২ জানুয়ারি টিটো হত্যাই জড়িত ফাহিম, রাতুল ও সাব্বিরকে আটক করে অন্য আসামিদেরকে বাদ দিয়ে তাদের তিন জনকেই এজারভুক্ত আসামি করে। অনেকটা জোর এবং পেশার দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে মামলার বাদী হিসেবে ওই এজাহারে তার স্বাক্ষর করিয়ে নেন । খুনের সাথে জড়িত অন্য আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তদন্তকারী কর্মকর্তা সুমিত রায় তাদেরকে আটক করছে না।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই সুমিত রায় বলেন, মামলার তদন্ত চলছে। অন্য কেউ জড়িত থাকলে তাকে আটক করা হবে।
টিটো হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থল থেকে আহত হওয়া তার চাচা ডলার হোসেন শাকিল বাদী হয়ে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে মাগুরা আদালতে আটককৃত তিনজন সহ ১১ জনকে আসামি করে আদালতে একটি সিআর ১৫/২৬ মামলা দাখিল করেছেন। এ মামলায় বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
নিহত টিটোর পিতা মালয়েশিয়া প্রবাসী টোকন মন্ডল তার একমাত্র পুত্র হত্যায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
টিটো হত্যার এজাহারে জোরপূর্বক স্বাক্ষরের বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, বানোয়াট কথাবার্তা ও ভিত্তিহীন, সেখানে আমার কোন স্বাক্ষর নেই। যে ভাবে বাঁদীর এজাহার পেয়েছি সেভাবেই মামলা হয়েছে। আসামি আটক হয়েছে এবং কারাগারে রয়েছে।
বিএইচ
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৩সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৪সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৫নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৬নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৭জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৮মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৯কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত