
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটকেন্দ্রে ভোটের সব সামগ্রী পাঠানো শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় পাহারায় ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কয়রা উপজেলার ৬৭ টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে একযোগে নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়। উপজেলাটি প্রত্যন্ত অঞ্চল বেষ্টিত হওয়ায় নির্বাচনী সরঞ্জামগুলোর অধিকাংশই নছিমন ও ইজিবাইকের মাধ্যমে প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নৌবাহিনী সদস্যদের উপস্থিতিতে নিরাপত্তা জোরদার করা হয়। উপজেলা সহকারী রিটার্নিং অফিসাররা আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে ভোটের সামগ্রী হস্তান্তর করেন।
হস্তান্তর শেষে নৌবাহিনীর প্রহরায় সুশৃঙ্খলভাবে কেন্দ্র থেকে কেন্দ্রে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়। পুরো প্রক্রিয়াজুড়ে প্রশাসনের পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মকর্তারা তদারকি করেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যার আগেই জেলার সব ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হবে। যাতে ভোটগ্রহণের দিন সকালে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য আগেভাগেই সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
উল্লেখ যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে (কয়রা ও পাইকগাছায় ) মোট ১৫৫ টি ভোট কেন্দ্র রয়েছে। যার মধ্যে ৬৭ টি কেন্দ্র কয়রা উপজেলার মধ্যে অবস্থিত, যেখানে আছে ৭ টি ইউনিয়ন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ৪৬৭ জন। এ আসনে মোট পুরুষ ভোটার সংখ্যা ২০৯৮৮৫ ও মহিলা ভোটার সংখ্যা ২০৯৫৮১ জন এবং হিজড়া ভোটার সংখ্যা রয়েছে ১ জন।
বিএইচ
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত