
বরগুনার পাথরঘাটায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা “মাহে রমজানের পবিত্র সুর ২০২৬ (সিজন–২)” এর জমজমাট ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৬মার্চ) বিকাল ৩ টায় পাথরঘাটার ৬ নং ওয়ার্ড মঞ্জু মুন্সি বাড়ি জামে মসজিদে এ ফাইনাল আয়োজন করা হয়।
মঞ্জু রাশিদা ফাউন্ডেশনের স্পন্সরশিপে আয়োজিত এ প্রতিযোগিতায় পাথরঘাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় এবং বাছাই পর্বসহ মোট ৩টি এপিসোডের মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন করা হয়।
ফাইনাল পর্বে মোট ৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় চমৎকার তিলাওয়াতের মাধ্যমে আল হেরা রুকাইয়্যাতুল জান্নাত হাফেজী মাদ্রাসার শিক্ষার্থী মো: হুজাইফা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। উম্মুল কুরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী মো: আবু সাদিক রানার-আপ হন। এছাড়া আল কুরআন হাফেজী মাদ্রাসার শিক্ষার্থী মো: সাইফুল ইসলাম তৃতীয় স্থান এবং তালুকদার বাড়ি হাফেজী মাদ্রাসার শিক্ষার্থী মো: শোয়াইব আল হাসান চতুর্থ স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে সাংবাদিক, হাফেজে কুরআন, আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিযোগীদের সুমধুর কুরআন তিলাওয়াত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে কুরআনের প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামীতে আরও বড় পরিসরে উপজেলা ব্যাপী এ প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে আশা ব্যক্ত করেন আয়োজকরা।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত