ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬ ২:২৭ পিএম
oplus_0

বরগুনার পাথরঘাটায় গ্রাহকদের বন্ধক রাখা স্বর্ণ অলংকার এবং নগদ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাবুল কুলু (৪২) নামক এক স্বর্ণকার ও বন্ধকী ব্যবসায়ীর বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পাথরঘাটা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে।

বাবুল কুলুর বাবার নাম সঙ্ঘুনাথ কুলু। তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সন্যাসী খেজুরবাড়িয়া এলাকায়।

সে দীর্ঘদিন ধরে পাথরঘাটার কাঁঠালতলী বাজারে স্বর্ণের ব্যবসা করে আসছিল।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষ থেকে নাজমুল হাসান রাসেল বলেন, আমরা সরল বিশ্বাসে বাবুলের স্বর্ণের দোকানে আমাদের স্বর্ণালংকার বন্ধক রাখি। কিন্তু আমাদের বিশ্বাসের অমর্যাদা করে তিনি গত ২৭জুন থেকে স্বর্ণ অলংকার এবং নগদ টাকা সহ আত্মগোপনে চলে যায়। এখন আমরা দিশেহারা হয়ে পড়েছি। সংবাদ সম্মেলনে শিক্ষক বিবেকানন্দ হাওলাদার বলেন, অত্যন্ত মিষ্টি ভাষা দিয়ে এলাকাবাসীর মন জয় করে বাবুল। এখানে এসে সে দীর্ঘদিন ধরে ব্যবসা করে এবং মেয়ের বিয়েও দেয়। হিন্দু-মুসলমান সবার সঙ্গে  ভালো সম্পর্ক তৈরি করে নেয়। এভাবে চলতে থাকে তার ব্যবসা বাণিজ্য। আমার ছেলে ঢাকায় ওষুধের ব্যবসা করে। তার প্রয়োজনের তাগিদে বাড়ির স্বর্ণালংকার বন্ধক রেখে স্বর্ণকার বাবুলের কাছ থেকে এক লক্ষ টাক নেই। সুদ সহ এক লাখ ২৭ হাজার টাকা তাকে জমা দেই। কিন্তু সে অলংকার ফেরত দিতে নানা তালবাহানা শুরু করে এবং পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত খলিল জমাদার বলেন, আমাদের স্বর্ণ এবং আমাদের টাকা পয়সা আমরা ফেরত চাই।

গৃহিণী হাওয়া আক্তার বলেন, পাথরঘাটা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আমাদের সম্পদ স্বর্ণালংকার গুলো এবং নগদ টাকা উদ্ধারে আপনারা একটু তৎপর হন। আপনাদের হস্তক্ষেপ না হলে আমাদের অনেকগুলো পরিবার একেবারে নিঃস্ব হয়ে যাবে।

স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, আমাদের এলাকার অনেকগুলো পরিবারের স্বর্ণালংকার এবং নগদ টাকা নিয়ে পালিয়েছে বাবুল কুলু। সে চলে যাওয়ার পর তার মেয়ে এসে ঘর খুলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। আমরা মনে করি ওই মেয়েকে আটক করলেই তার বাবার সন্ধান পাওয়া যাবে।

এদিকে অভিযুক্ত বাবুল কুলুর মুঠোফোনে বারবার ডায়াল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, হ্যাঁ এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে একটি  অভিযোগ আমরা পেয়েছি। এবং বিভিন্ন লোকজনের নিকট থেকে স্বর্ণালঙ্কার / টাকা নিয়ে পালিয়েছে এমনটি তারা জানিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে দুই দিনব্যাপী মানসিক ...

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...