
বরগুনার পাথরঘাটায় আগুনে পুড়ে ছাই ভস্ম হয়ে গেছে ৪টি দোকান। বুধবার ভোর ৪টার দিকে পাথরঘাটা শহরের ৯ নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জানাগেছে, ভোর রাতে দোকানে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আশপাশের মানুষ সবাই ঘুমিয়ে ছিলেন। বাসস্ট্যান্ড এলাকার হৃদয়ের চায়ের দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় স্থানীয়রা। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনত সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল বলেন, ‘বেশ কয়েক বছর ধরে আমি পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড এলাকায় ব্যাবসা করে আসছি। আমার এত বছরের কষ্টের ব্যবসা প্রতিষ্ঠান চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল। এত বছর ধরে যতো অর্জন করা সম্পদ সব এই দোকানটিতেই ছিল।’
স্থানীয়রা বলছেন, ‘এখানে মোট চারটি দোকান পুড়ে গেছে। যাতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীরা এখন নিঃস্ব হয়ে গেছে।’
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘৯৯৯ থেকে আমাদেরকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে আগুন লাগার খবর পাই। এ সংবাদের ওপর ভিত্তি করে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করছি বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে, তবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এ আগুনে চারটি দোকান পুড়ে গেছে, কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এনজে
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত