
বরগুনার পাথরঘাটায় শিশুদের ঈদ আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা’। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বুধবার (১৮ মার্চ ২০২৬) সকালে পাথরঘাটা পৌরসভার নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত হয় শিশুদের জন্য এই মেহেদী উৎসব।
উৎসবে অংশ নেওয়া শিশুদের হাতে মেহেদী দিয়ে রাঙিয়ে তোলেন সংগঠনের সদস্যরা। ছোট্ট শিশুদের মুখে হাসি আর হাতে রঙিন নকশা—সব মিলিয়ে এলাকায় তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। ঈদের আগাম আনন্দে মেতে ওঠে শিশুরা।
সংগঠনের সভাপতি শোয়েব তাসিন বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত বছরের মতো এবারও আমরা মেহেদী উৎসবের আয়োজন করেছি। ঈদ এলে শিশুদের আনন্দের অন্যতম অনুষঙ্গ হলো হাতে মেহেদী দেওয়া। আমরা তাদের সেই আনন্দকে আরও বাড়িয়ে দিতে চেয়েছি। এই আয়োজনের মাধ্যমে শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার একটি ছোট্ট চেষ্টা করেছি।”
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ শিশুদের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতিও জোরদার করে। আয়োজকদের এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তাদের।
এনজে
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৩সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৪সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৫নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৬নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৭জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৮মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৯কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত