জেলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬ ৯:২৮ পিএম

মাদারীপুরে জ্বালানি তেলের সংকট এখনো পুরোপুরি কাটেনি। বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে।

সোমবার (২৩মার্চ) সকাল থেকে দীর্ঘ লাইন থাকলেও দুপুরের পর ইউসুফ ফিলিং স্টেশন,সার্বিক ফিলিং স্টেশন ও আড়িয়াল খাঁ ফিলিং স্টেশন পাম্পে দেখা যায় ভিন্ন চিত্র। বিকেলের দিকে অধিকাংশ পাম্পেই পেট্রোল ও অকটেন শেষ হয়ে যায়।

যদিও আগের মতো আতঙ্ক নেই, তবে সীমিত সরবরাহে ভোগান্তি রয়েই গেছে। সরবরাহ সীমিত থাকায় এখনো মোটরসাইকেলে ২০০ টাকার বেশি তেল দিচ্ছেন না পাম্প মালিকরা। বাসসহ বড় যানবাহনের চাহিদাও পূরণ করা যাচ্ছে না।

এতে যাত্রী নিয়ে বড় বড় যানবাহন চলাচলের বাধা সৃষ্টি হচ্ছে। সামান্য ডিজেল থাকায় পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়নি অনেক পাম্প।
মাদারীপুরের বিভিন্ন পেট্রোল পাম্পে সকাল থেকেই তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চালকদের। সরকার রেশনিং পদ্ধতি তুলে নিলেও প্রয়োজন অনুযায়ী জ্বালানি না পাওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সরবরাহ স্বাভাবিক করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পরিবহন চালক সলেমান কাজী জানান, আমাদের চাহিদা মতো তেল পাই না, এতে পরিবহন চালানো কঠিন হয়ে যাচ্ছে। মটর সাইকেল চালক তামিম আদনান জানান, ২০০ টাকার বেশি তেল না দেওয়ায় কাজে যেতে সমস্যা হচ্ছে।
এ সময় ইউসুফ ফিলিং স্টেশন এর মালিক ইউসুফ আলী মাতুব্বর জানান, ৫ মার্চ থেকে ট্যাংক লড়ি আসলেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। অনেকেই বেশি তেল সংগ্রহ করায় দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

এদিকে তেল সরবরাহ বাড়লে আমরা যানবাহন চালকদের পর্যাপ্ত পরিমাণে তেল দিতে পারব।

মাদারীপুরে জেলায় তেল সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। দ্রুত সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন সবাই।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...