উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬ ৪:৫০ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে পূর্ব বিরোধের জেরে নারীসহ দুইজনকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) আনুমানিক বিকেল ৫ টার দিকে সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনাপুর এলাকায়  এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কুলসুমা বেগম জানান, তার ভাই আরিফ হোসেনের সঙ্গে পৌর শহরের বাসিন্দা জুয়েলসহ কয়েক জনের পূর্ব থেকেই পারিবারিক বিরোধ চলছিল।

ঘটনার দিন নামাজ শেষে বাড়ি ফেরার পথে জুয়েলের সঙ্গে আরিফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুয়েল ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় লাঠি দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তা তার ডান হাতে লাগে এবং গুরুতর জখম হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকেও মারধর করে । এ সময় লোহার রড দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত করা হয় এবং তার শাড়ির আঁচল টেনে শ্লীলতাহানি করা হয়। সে সাথে তিনি আরও অভিযোগ করে বলেন,  তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

এদিকে ভুক্তভোগীর ভাই আরিফ হোসেন অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জেরে তাকে মারধর ও গালমন্দ করা হয়। পরে জুয়েল প্রায় দেড় শতাধিক লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এতে বসতঘরের ক্ষয়ক্ষতি ও লুটপাটের ঘটনা ঘটে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

ভুক্তভোগীরা আরও বলেন, মামলা করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত জুয়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...