
লক্ষ্মীপুরের রায়পুরে পূর্ব বিরোধের জেরে নারীসহ দুইজনকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) আনুমানিক বিকেল ৫ টার দিকে সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কুলসুমা বেগম জানান, তার ভাই আরিফ হোসেনের সঙ্গে পৌর শহরের বাসিন্দা জুয়েলসহ কয়েক জনের পূর্ব থেকেই পারিবারিক বিরোধ চলছিল।
ঘটনার দিন নামাজ শেষে বাড়ি ফেরার পথে জুয়েলের সঙ্গে আরিফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুয়েল ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় লাঠি দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তা তার ডান হাতে লাগে এবং গুরুতর জখম হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকেও মারধর করে । এ সময় লোহার রড দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত করা হয় এবং তার শাড়ির আঁচল টেনে শ্লীলতাহানি করা হয়। সে সাথে তিনি আরও অভিযোগ করে বলেন, তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এদিকে ভুক্তভোগীর ভাই আরিফ হোসেন অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জেরে তাকে মারধর ও গালমন্দ করা হয়। পরে জুয়েল প্রায় দেড় শতাধিক লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এতে বসতঘরের ক্ষয়ক্ষতি ও লুটপাটের ঘটনা ঘটে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
ভুক্তভোগীরা আরও বলেন, মামলা করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত জুয়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএটি
- ১ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ২আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৩গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৪৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৫৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৬স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ১০বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৯আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১০মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ





পাঠকের মতামত