জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬ ৮:১৮ পিএম

কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুতের দায়ে একটি ব্যাবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে শহরের বড়বাজার এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ বাজার মনিটরিং কালে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে এই সয়াবিন তেল মজুত করে রাখা হয়েছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে শহরের বড়বাজারের ‘বাবলু পাল স্টোর’-এর গুদামে ৫ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্টরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এ ঘটনায় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা করা হয়।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মাসুম আলী সহ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মাসুম আলী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই সঙ্গে কেউ যাতে অবৈধভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...