
কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুতের দায়ে একটি ব্যাবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে শহরের বড়বাজার এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ বাজার মনিটরিং কালে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে এই সয়াবিন তেল মজুত করে রাখা হয়েছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শহরের বড়বাজারের ‘বাবলু পাল স্টোর’-এর গুদামে ৫ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।
এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্টরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এ ঘটনায় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা করা হয়।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মাসুম আলী সহ সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মাসুম আলী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে কেউ যাতে অবৈধভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করে বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
ইএটি
- ১দর বৃদ্ধির কারণ জানে না ফরচুন সুজ
- ২সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
- ৩ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫পেলেকে ছাড়িয়ে ওলিসের বিশ্বরেকর্ড
- ৬চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৭যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করল ইরান
- ৮পানি পানের সঠিক নিয়ম জেনে নিন
- ৯কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ১০বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৮দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৯আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত