জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬ ৪:২৫ পিএম

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় ফিশিংবোট থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সৈয়দ আলম (৪৫) (রোহিঙ্গা), সুলতান আহম্মদ (৫৫) (রোহিঙ্গা), মো. ইউসুফ (৪৫) (রোহিঙ্গা), মো. কাসিম (৩০) (রোহিঙ্গা), মো. ইসমাইল(৪০) (রোহিঙ্গা), শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) ও ছানাউল্লাহ (৫৭)।

শনিবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে বিক্রির জন্য চট্টগ্রামের পতেঙ্গার দিকে আসছে; এমন খবর পেয়ে গতকাল সন্ধ্যায় পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযানে যায় র‌্যাবের একটি দল।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ফিশিং বোট থেকে কৌশলে পালানোর সময় ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

পরে ওই বোটে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুম থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে বেশি মুনাফা লাভের আশায় ফিশিং বোটযোগে (ট্রলার) চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন এলাকায় এনে বিক্রি করে আসছিল।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...