
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের তিনজন বৃদ্ধ মা, তার ছেলে এবং গৃহবধূ গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরের দিকে সোনাখালী গ্রামে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। সেই বিরোধের জের ধরেই এদিন পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে এবং তা রূপ নেয় সহিংস সংঘর্ষে।
অভিযোগ রয়েছে, সোনাখালী গ্রামের সাহেব আলীর ছেলে নাছির, কামরুল, মনির, টুকু, মজিবরসহ ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়।
এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে একই পরিবারের তিনজনকে।
আহতরা হলেন— মা জাহানারা বেগম (৭০), ছেলে হান্নান শেখ (৪৮) ও গৃহবধূ কলি (২৬)। তারা সবাই সোনাখালী গ্রামের বাসিন্দা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। যেকোনো সময় নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল দ্রুত দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তারা বলেন, জমি নিয়ে বিরোধ গ্রামবাংলায় নতুন কিছু নয়, তবে এভাবে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
এ দিকে আহতদের স্বজনরা জানান, পূর্ব থেকেই প্রতিপক্ষের পক্ষ থেকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল।
কিন্তু প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির মাধ্যমে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ইএটি
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত