
পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে নানান কর্মসূচির ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলাসহ দিনব্যাপী নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১২ এপ্রিল) পহেলা বৈশাখ উদ্যাপনের কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব ও উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এস. এম. মাহমুদুল হক এবং আহ্বায়ক ও ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় বর্ষবরণ শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর সকাল ১০টায় বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে।
সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য ও অন্যান্য পরিবেশনা অনুষ্ঠিত হবে।
উদযাপনকে সুষ্ঠু ও সফল করতে গঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্যবস্থাও রাখা হয়েছে।
১৪ এপ্রিল, সকাল ৮টা ৪৫ মিনিটে কুমিল্লার কান্দিরপাড় থেকে পাঁচটি বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং অনুষ্ঠান শেষে একইভাবে ফিরে যাবে।
এ ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
ইএটি
- ১সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ২বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৬হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৭ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত