বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬ ৫:৫৯ পিএম , আপডেট: এপ্রিল ১২, ২০২৬ ৬:১৫ পিএম

পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে নানান কর্মসূচির ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলাসহ দিনব্যাপী নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১২ এপ্রিল) পহেলা বৈশাখ উদ্‌যাপনের কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব ও উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এস. এম. মাহমুদুল হক এবং আহ্বায়ক ও ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় বর্ষবরণ শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর সকাল ১০টায় বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে।

সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য ও অন্যান্য পরিবেশনা অনুষ্ঠিত হবে।

উদযাপনকে সুষ্ঠু ও সফল করতে গঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্যবস্থাও রাখা হয়েছে।

১৪ এপ্রিল, সকাল ৮টা ৪৫ মিনিটে কুমিল্লার কান্দিরপাড় থেকে পাঁচটি বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং অনুষ্ঠান শেষে একইভাবে ফিরে যাবে।

এ ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন আমবটতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক নারী ...

জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার: আব্দুল্লাহ-আল-মামুন

জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই চেতনা বাস্তবায়নে সরকার ...

সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের একবছর ...

জুলাই শহীদ দিবসে বেরোবি ছাত্রদল নেতা মাসুদ রানার বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানার উদ্যোগে ...

রাবিতে পরিবেশ-জীববিজ্ঞান নিয়ে আন্তর্জাতিক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশ, জীববিজ্ঞান, কৃষি ও জনসংখ্যা-সংক্রান্ত সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ এবং টেকসই সমাধান নিয়ে ...

রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে নবীন শিক্ষক ও গবেষকদের গবেষণা দক্ষতা ...

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ...

যবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল খেলা দেখানোর দাবি শিক্ষার্থীদের

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর ...