জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬ ৩:৫৮ পিএম

মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলার আসামি পুত্রবধূ ও শ্বশুরকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৩ এপ্রিল) রাতে শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রামের নিজবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তানিয়া বেগম শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর গ্রামের শীর্ষ মানবপাচারকারী সোবাহান মোল্লার স্ত্রী ও সালাম মোল্লা একই এলাকার আলী মোল্লার ছেলে। গ্রেফতার দুইজন সম্পর্কে পুত্রবধূ ও শ্বশুর।

মামলার এজাহারে বলা হয়, ১৮ লাখ টাকায় সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রুহুল মাতুব্বরের ছেলে লিমন মাতুব্বরকে (২২) সরাসরি ইতালি নেয়ার প্রলোভন দেয় শীর্ষ মানবপাচার চক্রের সক্রিয় সদস্য সোবাহান মোল্লা ও তার লোকজন।

পুরো ১৮ লাখ টাকা দেওয়া হলে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হয় লিমন।

প্রথমে তাকে সৌদিআরব নিয়ে যায় দালালচক্র। পরে সেখান থেকে ওই যুবককে লিবিয়ায় নিয়ে একটি বন্দিশালায় আটকে রাখে মাফিয়ারা।

পরে নির্যাতন চালিয়ে পরিবার থেকে কয়েক দফায় মুক্তিপণ হিসেবে নগদ ও ব্যাংকের মাধ্যমে আরো ১২ লাখ টাকা হাতিয়ে দেয় দালালচক্র। এরপর আর কোনো হদিস নেই লিমনের।

এই ঘটনায় ৭ এপ্রিল সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার শামীম মাতুব্বরের স্ত্রী ও ভুক্তভোগী লিমনের খালা মুন্নি আক্তার বাদী হয়ে সোবাহান মোল্লা, তার বাবা সালাম ও সোবাহানের স্ত্রী তানিয়াসহ ৮ জনের নামে মানবপাচার আইনে মামলা করেন।

পরে অভিযান চালিয়ে সোবাহানের স্ত্রী তানিয়া ও তার শ্বশুর সালাম মোল্লাকে গ্রেফতার করে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।

আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে গ্রেফতার দুইজনকে সদর মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব।

পরে পাঠানো হয় আদালতে। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসা. সাবরিনা তাবাসসুম গ্রেফতার দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মানবপাচার মামলায় গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া এই মামলায় বাকি আসামিদের ধরতে কাজ করছে পুলিশ।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...